শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

অসহায় শিল্পীদের ৪৫ লক্ষ টাকা দিলেন অক্ষয় কুমার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

 

মহামারির মোকাবিলায় উদারহস্ত বলিউড তারকা অক্ষয় কুমার। কখনো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, কখনো বিএমসির ফান্ডে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। সরকারি দলের তারকা হিসেবে সমালোচনা থাকলেও করোনা মোকাবিলায় তার উদ্যোগ ও সাহায্য প্রশংসা পাচ্ছে।

এবার তিনি পাশে দাঁড়ালেন ইন্ডাস্ট্রির জুনিয়র আর্টিস্ট ও দিনমজুরদের পাশে। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনে ৪৫ লক্ষ টাকা দিলেন অক্ষয়।

করোনাভাইরাসের প্রকোপ কমাতে সরকার থেকে ঘোষিত লকডাউনে বহু মানুষ কর্মহীন। ফলে রোজগার বন্ধ। তাদের পাশে দাঁড়াতেই অক্ষয়ের এই পদক্ষেপ। সিআইএনটিএএ-র জয়েন্ট সেক্রেটারি অমিত বেহাল ইন্ডাস্ট্রির দৈনিক পারিশ্রমিকে কাজ করা মানুষদের সমস্যার কথা ও ফান্ডে টাকার অভাবের কথা আলোচনা করেন অন্যতম সদস্য আইয়ূব খানের সঙ্গে। আইয়ূব তা জানান সাজিদ নাদিয়াদওয়ালাকে।

সাজিদ সমস্যা নিয়ে শরণাপন্ন হন তার প্রতিবেশি ও বন্ধু অক্ষয়ের। আর এই সমস্যার কথা শুনতেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপাতত ফান্ডের টাকা থেকে ৩০০০ করে দেওয়া হচ্ছে সিআইএনটিএএ-র দৈনিক পারিশ্রমিকের উপর নির্ভরশীল সদস্যদের।

এছাড়াও এর মাঝেই দিনমজুর ও পরিযায়ী মহিলা শ্রমিকদের পাশেও দাঁড়িয়েছেন অক্ষয় তাদের মেনস্ট্রুয়াল সুরক্ষার জন্য। স্যানিটারি ন্যাপকিন ডোনেট করে পিছিয়ে পড়া শ্রেণির মহিলাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন সবার কাছে। তিনি নিজেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে স্যানিটারি ন্যাপকিন ডোনেট করার কাজে অংশ নিয়েছেন।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD