শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

আমের ঠান্ডাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

আমের ঠান্ডাই

উপকরণ
১ টি কাঁচা আম
২ টেবিল চামচ চিনি
স্বাদমত বিটলবন
১টি কাঁচা মরিচ
১চা চামচ শুকনো খোলায় লবন ও পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করা
১কাপ (ছোট) ভ্যানিলা আইসক্রিম
প্রয়োজনমতো বরফকুচি

ধাপ

কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়ে চোকলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিতে হবে।

এরপর খোসা ছাড়ানো কাঁচাআম,কাঁচামরিচ, চিনি মিক্সিতে একসাথে দিয়ে ভালো ভাবে পেস্ট করে নিতে হবে।

গ্লাসে অল্প পানি দিয়ে তার মধ্যে বানানো পেস্টের রস ছেঁকে নিতে হবে।

এরপর এর মধ্যে স্বাদমতো বিট লবণ ও ভাজা
মশালা যোগ করতে হবে ।

সবশেষে ভ্যানিলা আইসক্রিম এর উপরে টপিং হিসাবে দিতে হবে।

তারপর এই গ্লাসটি ফ্রীজে রেখে ১০ মিনিট, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD