মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

আর্জেন্টিনার জয়ে ছেলের নাচ, বিরক্ত ব্রাজিল ভক্ত বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

কোপা আমেরিকার সদ্য শেষ হওয়া ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

লিওনেল মেসিদের এই জয়ে টিম ম্যানেজমেন্টের চেয়েও ঢের বেশি খুশি আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা।

কোপা আমেরিকায় ২৮ বছর পর আর্জেন্টিনার জয়ে বাঁধভাঙা উল্লাস করছেন বিভিন্ন দেশের মেসিভক্তরা।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর ব্রাজিলভক্ত বাবর সামনেই টি-শার্ট খুলে উল্লাস করেন মেসিভক্ত এক ছেলে।

প্রিয় দল ব্রাজিলের পরাজয়ে হতাশ বাবা, ছেলের উল্লাসে বিরক্ত হয়ে একপর্যায়ে চেয়ার তুলে তাড়া করেন।

বাবার তাড়া খেয়ে দৌড়ে পালান আর্জেন্টিনাভক্ত সেই ছেলে। বাবা ছেলের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD