শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ইরাকে এবার মার্কিন সেনাবাহিনীর গাড়িবহরে হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন সেনাবাহিনীর একটি গাড়িবহরে হামলা হয়েছে। ইরাকের পশ্চিমের আল আনবার প্রদেশে গত শুক্রবার এ হামলা হয়েছে।

তবে এখন পর্যন্ত নতুন এ হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। খবর মেহের নিউজের।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিকঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে।

ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সে দেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সে দেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকিও এর আগে ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই।

ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD