বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

ঈদের জন্য কনটেন্ট বানাচ্ছেন মিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

সিনেমার শুটিং নেই। করোনাভাইরাসের কারণে সেটি গত মার্চ থেকেই বন্ধ। তাই ঘরে বসে নিজের ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট বানাচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

বলা যায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে এ নিয়েই তার ব্যস্ততা। এরই মধ্যে একটি শর্টফিল্ম ও একটি আড্ডার অনুষ্ঠান আপলোড করেছেন চ্যানেলটিতে। এবার ঈদের জন্যও নতুন কনটেন্ট বানাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ঈদে দর্শকদের চমক দিতে চান, তবে সেটা কী ধরনের তা এখনই প্রকাশ করতে নারাজ এ নায়িকা।

তিনি বলেন, ‘কী নিয়ে আসব ঈদের সময়, তা এখনই প্রকাশ করতে চাই না। কারণ পরিকল্পনা প্রকাশ করলে দেখা যায় অল্প সময়ের মধ্যে সেটি কপি হয়ে যায়। তাই বিষয়বস্তু সম্পর্কে এখনই কিছু জানাচ্ছি না। তবে ব্যতিক্রম কিছু থাকছে সেটা বলতে পারি।

আর সিমেনায় অভিনয়ের প্রস্তাব আসছে। কিন্তু এখনই শুটিং শুরু করতে চাই না। আরও এক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করেই কাজ শুরু করতে চাই। কারণ এসব কিছুর চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই কোনো তাড়াহুড়া করতে চাই না।’

এদিকে এ অভিনেত্রীর হাতে বর্তমানে দুটি ছবির কাজ রয়েছে। এগুলো হল রায়হান রাফির পরিচালনায় ‘পরান’ ও ‘ইত্তেফাক’। এছাড়া ঈদের পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD