শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

ঈদ উপলক্ষে খুলছে না নিউমার্কেট, মৌচাক এবং আনারকলি মার্কেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদ উপলক্ষে খুলছে না নিউমার্কেট, মৌচাক এবং আনারকলি মার্কেট।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

নিউমার্কেট দোকান মালিক সমিতির সহসভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা গতকাল মিটিং করেছি। আজও অনলাইনে মিটিং করেছি। অধিকাংশ দোকানদার দোকান না খোলার পক্ষে অবস্থান নিয়েছে। জীবিকার চেয়ে এ ক্ষেত্রে জীবকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই ঈদ উপলক্ষে নিউমার্কেট খুলছে না।’

এছাড়া বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা সম্ভব না হওয়ায় মৌচাক ও আনারকলি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।’

এদিকে, সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদ উপলক্ষ্যে আগামী ১০ মে থেকে শপিং মল ও দোকানপাট খোলার কথা রয়েছে। তবে এরইমধ্যে বসুন্ধরা শপিং মল ও যমুনা ফিউচার পার্ক না খোলার ঘোষণা এসেছে। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘আড়ং’ তাদের পাঁচটি আউটলেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বেশিরভাগ দোকান মালিকই মনে করছেন, এই মুহূর্তে দোকানপাট খুলে খুব একটা লাভ হবে না। গণপরিবহণ বন্ধ থাকায় যেমন পাওয়া যাবে না ক্রেতা, তেমনি বিক্রি ভাট্টার সময় সামাজিক দূরত্ব বজায় রাখাও সম্ভব হবে না। আবার বর্তমানে বেশিরভাগ শপিং মল বা শো-রুম শীতাতপ নিয়ন্ত্রিত। এসিতে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হওয়ার ঝুঁকি থাকায় ওইসব মার্কেটও বন্ধ রাখতে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD