বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়, ১১ জনের বিরুদ্ধে মামলা ইরানে মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বুড়িগঙ্গা-তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালি বন্ধের পর এবার বিশ্বের সব রপ্তানি করিডোর বন্ধের হুমকি ইরানের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ফের বাড়তে পারে বৃষ্টি কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন হরমুজ প্রণালি বন্ধের পর এবার বিশ্বের সব রপ্তানি করিডোর বন্ধের হুমকি ইরানের সাগরে আবার লঘুচাপের সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি

এক অন্য রকম ঈদ পালন করছে দেশবাসী!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

করোনা পরিস্থিতি দেশে ঈদের আনন্দ মাটি করে দিয়েছে। এবারের ঈদটি দেশবাসী উদযাপন করছে একদম সাদামাটা ভাবে। নেই কোনো খোশ মেজাজ। এমনকি ঈদের আগে জমজমাট ছিল না বিপণি বিতান।

এক মাস রোজা রাখার পর খুশির ঈদ এলেও মহামারি করোনাভাইরাসের কারণে তা নিরানন্দ হয়ে গেছে। ঈদের খুশির বদলে মানুষের মনে আতঙ্ক আর নানা দুশ্চিন্তা ভর করেছে।
আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে অন্য বার ঈদের নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যে দৃশ্য দেখা যেত এবার তা দেখা যায়নি।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সব নির্দেশনা মেনে সোমবার (২৫ মে) সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। তবে নামাজ শেষে এবার আর কাউকে কোলাকুলি বা হাত মেলাতে দেখা যায়নি। সবার মাঝেই একটা আতঙ্ক লক্ষ্য করা গেছে। শুধু রাজধানী নয় এ চিত্র গোটা দেশেরই।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD