সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

এবার রাশিয়ায় করোনা শনাক্ত ৫ লাখ ছাড়ালো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

দেশে দেশে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যায় নতুন নতুন রেকর্ড ছিনিয়ে নিতে যেন নির্মম এক প্রতিযোগিতায় নেমেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরই মাঝে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ায় করোনা শনাক্ত ৫ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বের মধ্যে তৃতীয় কোনো দেশ হিসেবে করোনা শনাক্তে ৫ লাখের ঘর টপকে গেলো রাশিয়া।

বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে আরও ৮ হাজার ৭৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ২ হাজার ৭৩৬ জনে দাঁড়ালো। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৫৩২ জন। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১৭৪ জনের।

মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানায়, যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পর করোনা শনাক্তের দিক দিয়ে তৃতীয় শীর্ষ অবস্থানে রাশিয়া। কিন্তু এ দুই দেশসহ অন্য অনেক দেশের তুলনায় এখানে মৃত্যুহার কম।

লাইট নিউজ/আই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD