সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

করোনাকালে বিয়ের পিঁড়িতে ক্রিকেটার রাহী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এখনও ঘরবন্দি।

বেশ কয়েকটি আর্ন্তজাতিক সিরিজ বাতিলের খবরে খেলোয়াড়দের মন অনেকটাই খারাপ। তবে এরইমধ্যে সুখবর ভেসে আসল টাইগারদের শিবিরে।

এই করোনাকালেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দলের বর্তমান সময়ের নির্ভরযোগ্য পেসার আবু জায়েদ রাহী । করোনাভাইরাস সংকটের কারণে ঘরোয়া পরিসরে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

রাহীর বড় ভাই আবু খালেদ চৌধুরী সাদি জানান, বুধবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে একেবারেই ঘরোয়া পরিবেশে রাহীর বিয়ে সম্পন্ন হয়। রাহীর স্ত্রী হলেন রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্দা তৌহিদা আক্তার জুহা। পেশায় তিনি একজন চিকিৎসক।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নব দম্পতিকে বরণ করা হবে বলে জানান তিনি।

বুধবার বিয়েতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত ছিলেন।

এদিকে নতুন জীবন শুরুর আগে ভক্ত-অনুরাগীর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটার রাহী।

প্রসঙ্গত, তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাহী। বর্তমানে টেস্ট দলে বাংলাদেশের নির্ভরযোগ্য পেসার এখন রাহীই। এখন পর্যন্ত ৯ টেস্টে বোলিং করে ২৪ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD