সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় কৃষকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় পিয়ার আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এ নিয়ে করোনা উপসর্গে সাতক্ষীরায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

মৃত পিয়ার আলী (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ফজর আলীর ছেলে।

সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামের আবদুল হাই জানান, পিয়ার আলী তাদের বাড়িতে থেকে কৃষিকাজ করতো। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুর ১টার দিকে পিয়ার আলীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, বুধবার তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তার বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করা হবে।

 

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD