শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী হিসেবে এখন পর্যন্ত ১৫ লাখ মানুষকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তের দিক দিয়ে সবার উপরে অবস্থান এখন যুক্তরাষ্ট্রের; দেশটির সোয়া ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। এছাড়া প্রায় ১৮ হাজার মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ইতালিতে।

এদিকে মহামারি এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, কোভিড-১৯ রোগে ১৫ লাখ আক্রান্তের মধ্যে ৩ লাখ ২৯ হাজার সুস্থ হয়েছেন।

গোটা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৮ হাজারের বেশি মানুষ। অবশ্য এই হিসাব দেশগুলোর সরকারিভাবে দেওয়া। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনায় মৃত্যুর সংখ্যা এর চেয়ে বেশি। এদিকে গতকাল যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৭৩ জন করোনায় প্রাণ হারিয়েছেন; যা একদিনে বিশ্বে সর্বোচ্চ।

আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারেকাছে কোনো দেশ নেই। দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজারের বেশি। ইতালিতে ১ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই। এছাড়া ১ লাখ ১২ হাজার এবং ১ লাখ ১৩ হাজার আক্রান্ত হয়েছে যথাক্রমে জার্মানি এবং ফ্রান্সে।

করোনাভাইরাসে ১০ হাজারের বেশি মৃত্যু হয়েছে চারটি দেশে। ইতালিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯ জন। এছাড়া যুক্তরাষ্ট্র ও স্পেনে মৃতের সংখ্যা যথাক্রমে ১৪ হাজার ৭৮৮ এবং ১৪ হাজার ৭৯২ জন। এদিকে ফ্রান্সে মারা গেছে ১০ হাজার ৮৮৯ জন। যুক্তরাজ্যে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৯৭ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD