বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় বরখাস্ত রিয়াল বেটিস কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

মহামারী করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বেই আর্থিক সংকট দেখা দিয়েছে। এই কঠিন মুহূর্তে সমস্যায় পড়েছে বিভিন্ন দেশের ক্রীড়া ফেডারেশনগুলো। আর সেই সংকট এড়াতেই লা লিগা মাঠে গড়ানোর পর প্রথম ক্লাব হিসেবে কোচ বরখাস্ত করল রিয়াল বেটিস।

কোচ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে রিয়াল বেটিস এক বিবৃতিতে জানিয়েছে, রুবিকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সাবেক খেলোয়াড় ও ক্লাবের স্পোর্টিং ডাইরেক্টর অ্যালেক্সিস ট্রুজিলো মৌসুমের শেষ আট ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন।

গত গ্রীষ্মে কিকে সেতিয়েনের স্থানে ৫০ বছর বয়সী রুবিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল রিয়েল বেটিস। আগের মৌসুমে তার অধীনে এস্পানিওল লা লিগায় সপ্তম স্থান লাভ করেছিল। জানুয়ারিতে সেতিয়েন বার্সেলোনার দায়িত্ব পান। বেটিসের হয়ে লিগের ৩০ ম্যাচের মধ্যে ৮টিতে তিনি জয় উপহার দিয়েছেন। এর মধ্যে ছিল মাত্র একটি এ্যাওয়ে ম্যাচ।

মার্চে করোনার কারণে লিগ বন্ধ হওয়ার ঠিক আগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারানো ছিল বেটিসের হয়ে তার সেরা সাফল্য।

কিন্তু মহামারী করোনার মধ্যে ফের খেলা শুরু হওয়ার পর সবশেষ তিন ম্যাচে দলকে কোনো সাফল্য এনে দিতে পারেননি রুবি। যে কারণে তাকে বরখাস্ত করেছে রিয়াল বেটিস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD