বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা বন্যাবিধ্বস্ত নেপালকে ৫ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায় ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনা টেস্ট করাতে নারাজ রেখা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

সপ্তাহ খানেক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলিউড অভিনেত্রী রেখার বান্দ্রার ‘সি স্প্রিংস’ বাংলোর নিরাপত্তারক্ষী। এ খবর প্রকাশ্যে আসার পরই সেই এলাকা সিল করে দিয়েছে বৃহন্মুম্বাই (বিএমসি)।

এ ঘটনার দু’দিন পরই রেখার বাড়ির আরও দুই গৃহকর্মীর শরীরে মেলে করোনাভাইরাসের উপস্থিতি। এতো কিছুর পরও করোনা টেস্ট করাতে নারাজ ৬৫ বছর বয়সী এই অভিনেত্রী।

কিছুতেই করোনা পরীক্ষা করাতে চাইছেন না রেখা! এমনকি মুম্বাই পৌরসভা কর্মীদেরও তিনি বাংলোয় ঢুকতেই দেননি স্যানিটাইজেশনের জন্য। যার ফলে বিষয়টি এখন হয়ে উঠেছে টক অব দ্য টাউন।

এ বিষয়টিকে মোটেও ভালোভাবে দেখছেন না মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকর। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেখাকে করোনা টেস্ট করার অনুরোধ করে তিনি বলেন, “কোনও উপসর্গ থাক বা না-থাক রেখার উচিত খুব শিগগিরিই সোয়াব টেস্ট করানো। তার বয়সটাও তো উদ্বেগের কারণ! রেখার কিছুতেই অবহেলা করা উচিত নয়। আমি চাই তিনি তার প্রিয়জন, অনুরাগীদের কথা চিন্তা করে হলেও টেস্ট করান।”

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD