রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :

করোনা সংক্রমণ ঠেকাতে শাহ্ সিমেন্টের মাস্ক- হ্যান্ডরাব বিতরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

মহামারি করোনা সংক্রমণ থেকে রক্ষার প্রধান উপায় হচ্ছে সচেতনতা। কোভিড-১৯ মোকাবেলায় সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। ঠিক এ কারণে করোনা পরিস্থিতিতে এবার শাহ্ সিমেন্ট তাদের ডিস্ট্রিবিউটর , ডিলার , রিটেইলারের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মাস্ক এবং জীবাণুমুক্তকারী হ্যান্ডরাব বিতরণের উদ্যোগ নিয়েছে।

সারা দেশে সংশ্লিষ্ট জেলার শাহ্ সিমেন্টের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিতরণকাজ সম্পন্ন করা হচ্ছে।

এর আগে শাহ্ সিমেন্টের উদ্যোগে সারা দেশে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নির্মাণ শ্রমিক এবং অসহায় ৪০,০০০ ( চল্লিশ হাজার) পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD