সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

কলকাতায় ফিরলেন ১৯ ভারতীয় নাবিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

নিজ দেশে ফিরে গেলেন ১৯ ভারতীয় নাবিক। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে আটকা পড়েছিলেন তারা।

মঙ্গলবার (২৩ জুন) নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা কলকাতায় পৌঁছান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, নাবিকদের বহন করা বিশেষ ফ্লাইটটি দুপুর ২টা ৫৫ মিনিটে কলকাতায় পৌঁছেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে দেশের এয়ারলাইন্সগুলো।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ভারতের সাথে বাংলাদেশের শিডিউলড ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত ৩১ মে ভারতে লকডাউন চলাকালীন সময়ে দেশটিতে আটকে পড়া ৩৯ জন বাংলাদেশিকে ঢাকায় নিয়ে আসে নভোএয়ার।

নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, তারা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩টি, সৈয়দপুর ৪টি ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

 

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD