শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এছাড়া দুই-এক জায়গায় হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। সোমবার (১১ মে) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কুমিল্লাসহ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা ও সিলেট বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কিশোরগঞ্জ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী, হাতিয়া, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD