সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

কিমের মতো হারিয়ে যেতেন তার বাপ-দাদাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

লাইট নিউজ ডেস্ক : রহস্যজনকভাবেই দুই সপ্তাহ ধরে লোকচক্ষুর আড়ালে চলে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বিশ্বের গণমাধ্যমগুলো কখনও বলছে, কিম ভয়ানক অসুস্থ, কেউ বলছেন, কিম নেই, মারা গেছেন। কেউবা বলছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে আত্মগোপনে রয়েছেন কিম।

তবে গুজব যাই হোক, সত্যিই দুই সপ্তাহ ধরে খোঁজ নেই এই ক্ষমতাধর নেতার। এমনকি দেশের সবচেয়ে বড় উৎসবের দিন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মোৎসব ডে অব সান অনুষ্ঠানেও দেখা যায়নি কিমকে। এর আগে ১১ এপ্রিল শেষবার দেখা গেছে ক্ষমতাসিন পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে।

তবে এভাবে কিম শুধু একাই নিখোঁজ হননি, উত্তর কোরিয়ার বর্তমান এই নেতার মতো ‘নিখোঁজ’ হওয়ার ইতিহাস রয়েছে তার বাপ-দাদা পূর্বসূরিদেরও। খবর সাঊথ চায়না মর্নিং পোস্টের

কিম ইল সুং : উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং ১৯৯৪ সালে মারা যাওয়ার আগে কয়েকবার তার মৃত্যুর গুজব উঠেছে। খবর প্রকাশ হয়েছে নিঁখোজ হওয়ার। ১৯৫০ সালের জুনে হঠাৎ করেই সুংয়ের সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ায় আক্রমণ করে বসে। তিন বছরের ওই যুদ্ধে কয়েক লাখ মানুষ প্রাণ হারান। তবে শেষ পর্যন্ত ওই যুদ্ধে হার হয় সুংয়ের। এরপর অনেকদিন তার খবর পৌঁছেনি বাইরের দুনিয়ায়। হঠাৎ করেই ১৯৮৬ সালে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম খবর দেয়, সুং আর নেই ।

ওই বছরের নভেম্বরে জাপানের একটি পত্রিকাও খবর দেয়, সুং আততায়ীর গুলিতে প্রাণ দিয়েছেন। সে সময় সীমান্তে বসানো লাউডস্পিকারেও নাকি তার মৃত্যুর খবর বলা হয়েছিল। ১৭ নভেম্বর চোসান পত্রিকা তার মৃত্যুর খবর দিয়ে অতিরিক্ত সাতপাতা নিউজ ছাপে। তবে পরদিন ১৮ তারিখ পিয়ংইয়ংয়ে মঙ্গোলিয়ার নেতাদের বরণ করতে দেখা যায় সুংকে।

কিম জং ইল: বর্তমান নেতা কিমের দাদার মতো তার বাবাও কয়েকবার নিখোঁজ হয়েছেন, মারাও গেছেন কয়েকবার। ২০০৪ সালে পিয়ংইয়ং রেলস্টেশনে বোমা হামলা হয়। খবর ছড়িয়ে পড়ে ইল বেইজিং থেকে ফেরার পথে বোমা হামলায় মারা গেছেন। ২০০৮ সালে স্ট্রোক করার পরও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে ২০১১ সালের ডিসেম্বরে মারা যাওয়ার আগে কয়েকবছর তিনি অজ্ঞাতস্থানে ছিলেন। তার মৃত্যুর দুইদিন পর খবর প্রকাশ করে উত্তর কোরিয়া।

এখন তার ছেলে কিম জং উনের যে হদিশ নেই, নানা গুজবের পর হয়তো আবারও দেখা যেতে পারে তাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD