শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

কোটালীপাড়ায় শ্বাসনালীতে লিচু আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

কোটালীপাড়ায় শ্বাসনালীতে লিচু আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্বাসনালীতে লিচু আটকে সালমান (৫) ও পানিতে ডুবে ফাতেমা (২) নামে দুই শিশুর মুত্যু হয়েছে। সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া ও মাঝবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানিয়েছেন, সম্প্রতি সালমান কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে লিচু খাওয়ার সময় তার শ্বাসনালীতে একটি লিচু আটকে যায়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। সালমান বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার নগরবাড়ী গ্রামের সুমন সিকদারের ছেলে।

অপরদিকে, কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামে বাড়ির সামনের পুকুর থেকে ফাতেমার মৃতদেহ উদ্ধার করা হয়। সে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর বাড়ির সামনের পুকুর থেকে ফাতেমাকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ফাতেমা মাঝবাড়ী গ্রামের কামাল দাঁড়িয়ার মেয়ে।

লাইট নিউজ/ফামুরা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD