সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় দরপতন এবং ইরানের হামলা বেড়ে যাওয়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে এমন পরিস্থিতি তৈরি হবে বলে তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি দুটি বিষয় আগেই বলেছিলেন। প্রথমত, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হবে। দ্বিতীয়ত, ইরান হামলার মাত্রা বাড়িয়ে আরও আগ্রাসী হয়ে উঠবে।

ট্রাম্পের ভাষায়, তার সেই দুই পূর্বাভাসই বাস্তবে ঘটেছে।

তিনি দাবি করেন, গত এক সপ্তাহে ইরান গত এক বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী হিসেবে বিবেচনা করেন। তবে তিনি এমন পরিস্থিতি কোনোভাবেই ঘটতে দেবেন না।

ট্রাম্প বলেন, তেলের দাম বেশি রাখতে ডেমোক্র্যাট ও ইরান ‘প্রাণপণ চেষ্টা’ চালিয়েছে। কিন্তু নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে বলে দাবি করেন তিনি।

তবে ট্রাম্পের এসব বক্তব্যের পক্ষে বিস্তারিত তথ্য বা প্রমাণ তুলে ধরা হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD