সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় শুধু ঢাকায় করোনা আক্রান্তে সংখ্যা বেড়েছে ৬১৬ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : দিন দিন যেন ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা। গতকাল সোমবার সর্বোচ্চ আক্রান্ত হয়েছে বাংলাদেশে। মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০৪৩। ওই দিন ঢাকা শহরে আক্রান্তের মোট সংখ্যা ছিল ২৩৬। মাত্র ২৪ ঘণ্টা পর এই সংখ্যা হয়েছে দ্বিগুন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় মোট ৬১৬ জনে। মঙ্গলবার (১২ মে) আইইডিসিআরের সর্বশেষ তথ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা শহরে মোট আক্রান্তের সংখ্যা ৭২৭৫ জন। যা গত সোমবার ছিল ৬৬৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০০ জন। এই সময়ে ঢাকা জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ জন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩৪ জন।

ঢাকা শহর ছাড়া বিভাগের অন্যান্য স্থানের মধ্যে সব চেয়ে বেশি সংখ্যক করোনা রোগী সনাক্ত হয়েছে নারায়নগঞ্জ জেলায়। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে মোট ৪৫ জন ব্যক্তি নতুন করে করোনা আক্রান্ত হন। এ পর্যন্ত নারায়নগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৪৩ জনে।

আইইডিসিআরের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের গাজীপুরে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৩৮ জন। কিশোরগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ২০৫ জন। মাদারীপুরে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৭ জন। মুন্সিগঞ্জ ২১৬ জন। এই জেলায় নতুন করে কেউ আক্রান্ত হয়ংনি।

নরসিংদী নতুন করে আক্রান্ত হয়েছে ১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৭২ জন। রাজবাড়ি ২৩, নতুন করে কেউ আক্রান্ত হয়নি। ফরিদপুরে নতুন করে আক্রান্ত হয়েছে ৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩১ জন। টাঙ্গাইল ৩১ জন, নতুন করে কেউ আক্রান্ত হয়নি। শরীয়তপুরে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ জন। গোপালগঞ্জ নতুন করে আক্রান্ত হয়েছে ২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৮ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD