সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম

গ্রিস ভ্রমণের অনুমতি ২৯টি দেশকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

 

লকডাউন শেষে করোনা ভাইরাস আতঙ্ক থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছে ইউরোপ। বিশ্বব্যাপী মহাদেশ হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউরোপ।

তবে অর্থনীতিকে সচল করতে প্রতিটি দেশ তাদের দেশে ভ্রমণের সময়সীমা ঠিক করে দিচ্ছে। এই যেমন প্রাচীন সভ্যতার গ্রিস আগামী ১৫ জুন থেকে নিজ দেশে পর্যটকদের ভ্রমণের অনুমতি দিচ্ছে।

মোট ২৯টি দেশকে এই অনুমতি দিচ্ছে গ্রিস। যাদের মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড অন্যতম। শুক্রবার এক বিবৃতিতে গ্রিসের পর্যটন মন্ত্রণালয় থেকে এমনটি জানানো হয়।

উল্লেখ্য, করোনা সংক্রমণের শুরুতেই প্রস্তুতি নেয়ায় গ্রিস তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০০। আর মৃত্যু হয়েছে ১৭৫।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD