শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ঘরে কিনে রাখা চালে পোকা ধরার সমস্যা দূর করার দারুণ কৌশল শিখে নিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : সারা মাসের বাজার অনেকেই একসঙ্গে করে থাকেন। সেখানে চালও থাকে। অনেকেই আবার বেশি পরিমাণে চাল কিনে সংরক্ষণও করেন। সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন অনেককেই হতে হয়। আর তা হচ্ছে চালে পোকা ধরা।

অনেকেই এই সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে উপায় জানা থাকলে এসব সমস্যার সমাধান করা খুব সহজ। চলুন আজ জেনে নেয়া যাক চালের পোকা দূর করার দারুণ সব কৌশল-

> চালের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে চাল প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন।

> চাল সংরক্ষণ করার ক্ষেত্রে সব সময় এয়ার টাইট ফুড কন্টেইনার ব্যবহার করুন। এয়ার টাইট কন্টেইনারে চাল রাখলে চালে পোকা যেমন ধরবে না তেমন চাল স্যাতস্যাতেও হবে না।

> চালে পোকা ধরে গেলে সেই পাত্রে কিছু নিমপাতা রেখে দিন। নিমপাতা না পেলে তেজপাতা ও দিতে পারেন। দেখবেন চালের পোকা চলে গেছে। তাছাড়া চালে পোকা ধরা থেকে মুক্তি পেতে চাইলে আগে থেকেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এতে পোকা ধরার কোনো সুযোগই থাকবে না।

> চাল সব সময় ঠাণ্ডা যায়গায় রাখুন, স্যাঁতস্যাঁতে পরিবেশে চালের পাত্র রাখবেন না। চাল ফুরিয়ে গেলে চালের পাত্র পরিষ্কার করে তার পর শুকিয়ে আবার চাল রাখুন।

> চালের পাত্র রাখার আগে ঐ যায়গার আশেপাশে কীটনাশক স্প্রে করতে পারেন।

> চালে যদি পোকা লেগে যায়, তবে কৌটো ভর্তি করে চাল ফ্রিজে রেখে দিন। ফ্রিজে ৪ থেকে ৫ দিন রাখার পর দেখবেন চালের সব পোকা মরে গেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD