মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকট মোকাবিলায় সহায়তার আশ্বাস মালয়েশিয়ার: জ্বালানি প্রতিমন্ত্রী চুক্তি না হলে ইরানে জোরালো হামলা, পরমাণু অস্ত্রের পথও বন্ধ ফের আল-আকসা মসজিদে ২০০ ইহুদির ‘তাণ্ডব’ শক্তিশালী ভূমিকম্পে জাপানে শপিংমলে বিস্ফোরণ-ধস, বহু হতাহতের শঙ্কা নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তে অনড় মালয়েশিয়া

চলে গেলেন কথাসাহিত্যিক দেবেশ রায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

 

চলে গেলেন কিংবদন্তি কথাসাহিত্যিক দেবেশ রায়। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে কলকাকতার তেঘরিয়া অঞ্চলের ঊমা নার্সিংহোমে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এর আগে বুধবার ডিহাইড্রেশানজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভার্টিগোজনিত সমস্যার কারণে শারীরিক ভারসাম্যে অভাবেও ভুগছিলেন।

দেবেশ রায়ের জন্ম ১৭ ডিসেম্বর, ১৯৩৬ সালে। বাংলাদেশের পাবনা জেলার বাগমারা গ্রামে। কিন্তু বেড়ে ওঠেন উত্তরবঙ্গে। তার প্রথম উপন্যাস ‘যযাতি’। এছাড়া নিরস্ত্রীকরণ কেন, উদ্বাস্তু, সময় অসময়ের বৃত্তান্ত, কলকাতা ও গোপাল, শরীরে সর্বস্বতা, তিস্তাপুরাণ, বরিশালের যোগেন মণ্ডল এবং তিস্তাপারের বৃত্তান্ত উল্লেখযোগ্য। ১৯৯০ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD