শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

টর্নেডোয় লণ্ডভণ্ড ব্রাহ্মণবাড়িয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

 

ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড হয়ে গেছে দুই উপজেলা। শনিবার সকাল সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে জেলার নাসিরনগর ও সরাইল উপজেলার ওপর দিয়ে বয়ে যায় এই টর্নেডো। এতে দুই উপজেলার বেশ কয়েকটি গ্রামের অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। আহত হয় অন্তত ১০ জন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বর্তমানে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া, বুড়িশ্বর, আশুরাইল ও শ্রীঘর গ্রাম এবং সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনিবড্ডা গ্রামের ওপর দিয়ে বয়ে যায় টর্নেডো। কয়েক মিনিটের এই টর্নেডোয় গ্রামগুলোর অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। ভেঙে পড়ে সড়কের পাশের গাছপালা। ক্ষতিগ্রস্ত হয় নদীতে থাকা বেশ কয়েকটি নৌকা।

টর্নেডো বয়ে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেন দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফি জানান, টর্নেডোর আঘাতে উপজেলার সদর ইউনিয়নের চারটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা গ্রামগুলো ঘুরে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করছেন। দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা জানান, টর্নেডোর তাণ্ডবে কুচনিবুড্ডা গ্রামের ১৬টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আহত হয়েছেন। গাছপালা ভেঙে গেছে। ক্ষয়ক্ষতির তালিকা নিরুপণের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD