বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

টিকটক বন্ধ লকডাউনের সেরা ঘটনা : মালাইকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

ভারতে টিকটক বন্ধ করে দেওয়ায় অনেক বড় ও ছোট পর্দার তারকার মাথায় হাত, তবে এখন? মালাইকা ঠিক তার বিপরীত ঘরানার। বরং টিকটক বন্ধ করায় যাঁরা খুশি হয়েছেন, বলিউড তারকা ও মডেল মালাইকা অরোরা তাঁদেরই একজন। টিকটক বন্ধ হওয়ায় দারুণ খুশি ৪৬ বছর বয়সী এই ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের নৃত্যশিল্পী। এটিকে লকডাউনে ঘটা সেরা ঘটনা বলেও উল্লেখ করেন তিনি। নিজের ইনস্টাগ্রামে একটা পোস্টের মাধ্যমে মোদি সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘টিকটক বন্ধের ঘোষণা এই লকডাউনে আমার শোনা সেরা সংবাদ। অবশেষে আমরা এখন মানুষের উদ্ভট ভিডিওর অংশ হব না।’

তবে বলিউডের ‘টিকটক তারকা’ শিল্পা শেঠি, রীতেশ দেশমুখ, কার্তিক আরিয়ান, আলিয়া ফার্নিচারওয়ালা, জ্যাকুলিন ফার্নান্দেজ বা জারিন খানের নিশ্চয়ই মন ভালো নেই। তাঁরা নিয়মিত টিকটকে সক্রিয় ছিলেন। বিশেষ করে এই লকডাউনে অনেকেরই দিনের একটা বড় সময় কাটছিল টিকটক ভিডিও বানিয়ে বা দেখে। অনেক টিকটক তারকা আছেন, টিকটক ভিডিও বানানো যাঁদের পেশা। প্রায় ২০ কোটি ভারতীয়ের টিকটক অ্যাকাউন্ট ছিল।

টিকটক, উইচ্যাটসহ চীনা ৫৯টি অ্যাপ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এসব অ্যাপ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে অভিযোগ তুলে, তা বন্ধ করা হয়েছে। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অ্যাপ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা এবং জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ক্ষতিকর। সরকারি ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে তারা অভিযোগ পাচ্ছে, এসব অ্যাপ তথ্য চুরি করে, তা স্থানান্তর করছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD