রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

ঢাকার যেসব এলাকায় করোনা রোগী বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

প্রাণঘাতি করোনাভাইরাসে রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন নতুন নতুন প্রাণ। আক্রান্ত হচ্ছেন শয়ে শয়ে মানুষ।বুধবার পর্যন্ত দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৯২ জন। মারা গেছেন ৫৪৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ঢাকায়, ১৪ হাজার ৩৪৮ জন।
বুধবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

ঢাকায় সবচেয়ে বিশ আক্রান্ত হয়েছেন মিরপুর ও সংলগ্ন এলাকার বাসিন্দারা।তবে রাজধানীর প্রায় সব পাড়া মহল্লায়ই কিছু না কিছু রোগী রয়েছে বলে জানা গেছে।
রাজধানীর মিরপুর, ধানমন্ডি, চকবাজার,বংশাল, গেন্ডারিয়া, হাজারীবাগ, শাহবাগ, গুলশান, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ড, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারি বাজার, তেজগাঁও, উত্তরা, ওয়ারি করোনার অন্যতম হটস্পট।

এখন পর্যন্ত রাজধানীতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মিরপুরে (মিরপুর ১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগ)-মোট ৬১৪ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে মহাখালীতে-৩৫৬ জন। তৃতীয় সর্বোচ্চ করোনা রোগী মুগদায়, ২৯৫ জন।
যাত্রাবাড়ীতে করোনা সংক্রমিত হয়েছেন ৩১৫ জন, রাজারবাগে ২১৩ জন, মোহাম্মদপুরে ২৮৮ জন এবং কাকরাইলে শনাক্ত হয়েছেন ২৯৮ জন।

আদাবরে ৪৬ জন, আঁগারগাওয়ে ৮৫ জন, আজিমপুরে ৬২ জন, বাবু বাজারে ১৬১ জন, বাড্ডায় ১২৯ জন, বনানীতে ৭৪ জন, বংশালে ৯৯ জন, বাসাবোতে ৮৯ জন, বসুন্ধরায় ৫২ জন, ক্যান্টনম্যান্ট এলাকায় ১৭ জন, চাংখারপুলে ৪৫ জন, চকবাজারে ৭৯ জন, ধানমন্ডিতে ১৭২ জন, ইস্কাটনে ৫২ জন, ফার্মগেটে ৪৮ জন, গেন্ডারিয়ায় ১০৯ জন, গ্রীনরোডে ৫০ জন, গুলশানে ৯৪ জন, হাজারীবাগে ৮০ জন, জুরাইনে ৫৩ জন, কল্যাণপুরে ৩৮ জন, চক বাজারে ৭৯ জন, কামরাঙ্গীর চরে ৫৩ জন, খিলগাঁওয়ে ১৫১ জন এবং কোতোয়ালিতে ২৯ জন শনাক্ত হয়েছেন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু হয় করোনায়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD