মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

‘তাকে চোখ বন্ধ করলেই দেখতে পাই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘তাকে তো এমনিই দেখতে পাই, চোখ বন্ধ করলেই দেখতে পাই…..’ কাকে দেখতে পান সে কথা বলেননি। তবে প্রিয় মানুষ ছাড়া আর কাকেই বা লিখবেন?

করোনাকালীন অবসর সময়ের বেশ ক’টি ছবি শেয়ার করে করেছেন ‘অগ্নি’ খ্যাত এই অভিনেত্রী। ছবির অভিব্যক্তি বলে দেয় কি নিদারুণ অবসরে শূন্যতা, মুঠোফোনে আঙ্গুলের স্পর্শে তৈরি হয় একেকটি শব্দ, চলে শব্দমালার কথোপকথন।

মাহি লিখেছেন, যে থাকে মনের এতোটা গভীরে, চোখজোড়া বন্ধ করে চাইলেই যে আমার পাশে এসে বসে, গাল ধরে টানে, আমার চুলে তেল দিয়ে দেয়, ভয়ংকর মন খারাপের সময় যে তার অদৃশ্য কাঁধটা এগিয়ে দেয় মাথা রাখার জন্য। জীবনের অনেক কঠিন রাস্তায় একা হাঁটার সময় যার তর্জনী আঙুলটা চাইলেই আমি শক্ত করে ধরতে পারি তাকে স্বশরীরে সামনে বসিয়ে দেখাটাকি খুব জরুরি?’

খুব আলাদা করেই লিখলেন, ‘তাকে তো এমনিই দেখতে পাই , চোখ বন্ধ করলেই দেখতে পাই…’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD