বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দরিদ্রতাকে সঙ্গে নিয়ে জিপিএ-৫ পেল জুমারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

নিজের প্রবল ইচ্ছাশক্তি, পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় শত বাধা পেরিয়ে দারিদ্রতাকে জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে মেধাবী শিক্ষার্থী জুমারা আক্তার। জুমারা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা দিনমজুর শাহের উদ্দিন ও গৃহিণী ইয়ারুন বেগমের মেয়ে। সে স্থানীয় আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছে। তাঁর অর্জিত এ ফলাফলে নিজের পরিবার ও এলাকায় বইছে আনন্দের উল্লাস।

নিজেদের একচালা মাটির দেওয়ালের জরাজীর্ণ বসতঘর কিংবা বিদ্যুৎ সংযোগের আলো না থাকলেও নিজের অদম্য পরিশ্রম এবং চেষ্টা দমাতে পারেনি তাঁর মেধাকে। পরিবারের দুই বোনের মধ্যে জুমারা আক্তার ২০১৪ সালের পিএসসি ও ২০১৭ সালের জেএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছিল। পিতা মাতার অনুপ্রেরনা ও স্কুল শিক্ষকদের গাইড লাইন এবং সামাজিক সংগঠন হযরত ফাতেমা জনকল্যাণ সংস্থার সহযোগিতা জুমারার এ ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে।

মেধাবী ছাত্রী জুমারা আক্তার জানান, নিয়মিত স্কুলে উপস্থিতি ও প্রতিদিন ৫/৬ ঘণ্টা বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনা মাধ্যমে এ ফলাফল অর্জিত হয়েছে। ভবিষ্যতে মেডিক্যাল কলেজে পড়াশোনা করে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় মেধাবী এই ছাত্রী। এজন্য প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD