বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

দাদার সঙ্গে ২২ বছরের সম্পর্ক : আসিফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

‘আমাদের সম্পর্কটা ছিলো বড় ভাই ও ছোট ভাইয়ের মতো। দাদা (এন্ড্রু কিশোর) অনেক স্নেহ করতেন। তার সঙ্গে ২২ বছরের সম্পর্ক আমার। তার কাছে অনেক ভালো পরামর্শ পেয়েছি। সবসময় আমাকে রাগ কমাতে বলতেন। তার চলে যাওয়ায় ইন্ডাস্ট্রিতে খুব বড় ধরনের এক ক্ষতি হয়ে গেল।’

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে নিয়ে এভাবেই বলছিলেন বাংলা সংগীতের যুবরাজ আসিফ আকবর। সোমবার (০৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

প্রিয় এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়ে আসিফ আসিফ আকবর আরও বলেন, ‘তার শূন্যতা কোনোভাবেই পূর্ণ হবে না। এখন আমাদের উচিৎ তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা। তার কাজ ও স্মৃতি সংরক্ষণ করা।’

প্রথম আলাপের স্মৃতিচারণ করে আসিফ আকবর বলেন, ‘১৯৯৮ সালের প্রথমবার এন্ড্রু দাদার সঙ্গে আমার সরাসরি দেখা হয়। উনি শ্রুতি স্টুডিও-১ গান রেকর্ডিং করছিলেন, আমি ছিলাম শ্রুতি স্টুডিও-২ -এ। দাদা আমাকে আগে থেকেই চিনতেন। রেকর্ডিং শেষে বললেন, তুমি অনেক দূর যাবা। লেগে থাকো।’

এন্ড্রু কিশোরের সঙ্গে আসিফ আকবর দুইবার প্লেব্যাক করেছেন। এর মধ্যে একটি গান ছিলো দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ সিনেমার টাইটেল গান। সেই দুটি গানকে নিজের ক্যারিয়ারের অন্যতম দুটি গান বলে মনে করেন।

প্রায় ১০ মাস ক‌্যান্সা‌রের স‌ঙ্গে লড়াই ক‌রে চলে গেলেন এন্ড্রু কিশোর। তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

এদিকে রাজশাহীর ম‌হিষবাথা‌নে বো‌ন শিখা বিশ্বা‌সের বা‌ড়ি‌তে গত ২০ জুলাই থে‌কে ছি‌লেন তি‌নি। এই বা‌ড়ি‌তেই কাট‌লো তার জীব‌নের শেষ দিনগু‌লো। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে। তার ছেলে ও মেয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরলে চিরিনিদ্রায় যাবেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD