সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিটিভি-বেতারে সিইসির তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

দুই দিনে আরো তিনজনের দাফন-সৎকার করলেন ইউএনও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

বগুড়ার আদমদীঘিতে করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে দুই দিনে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারজনে। মারা যাওয়া এসব ব্যক্তিদের পরিবার ও আত্মীয়-স্বজনরা করোনা সংক্রমণের ভয়ে লাশের পাশে পর্যন্ত আসছে না। ফলে তাদের মরদেহ দাফন বা সৎকারের দায়িত্ব উপজেলা দাফন-কাফন কমিটির ব্যবস্থাপনায় সম্পন্ন করা হচ্ছে।

আদমদীঘি উপজেলা দাফন-কাফন কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, স্বাস্থ্যবিধি মেনে বুধবার দুপুরে জানাজা শেষে পারিবারিক করবস্থানে সিরাজুলের দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ দাফন-কাফন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তা ছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ মারা যাওয়া ব্যক্তিদের ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেন এবং তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD