শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স মাদুরোকে গ্রেপ্তারের আগে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন রদ্রিগেজ দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে : শফিকুর রহমান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ধর্ষণের পর কিশোরীকে হত্যা, তদন্তে মাঠে পিবিআই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পিবিআই। সদর থানায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। এদিকে, হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে স্কুলের সামনে।

নবম শ্রেণির মেধাবী ছাত্রী হিরামনি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে শনিবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার পালেরহাট পাবলিক হাইস্কুলের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্রুত হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের দাবি জানান তারা।

এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পিবিআই।

শুক্রবার (১২ জুন) দুপুরে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে স্কুলছাত্রী হিরামনিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরিফ ও সুমন নামে ২ জনকে আটক করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD