বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও’র সাক্ষাৎ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কলির দুই পা খুঁজতে ৭ দিন পর ঘটনাস্থলে আবারও পুলিশ বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

নাটোরের বড়াইগ্রামে ট্রাক চালকের আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে করোনার কারণে কাজ হারিয়ে সাংসারিক অভাবে স্বামী স্ত্রীর কলহে আত্মহত্যা করেছেন জুয়েল রানা (২৪) নামে এক ট্রাক চালক। শনিবার সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওদাজোয়াড়ী গ্রামের নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জুয়েল রানা ওই গ্রামের দুলাল হোসেন প্রামাণিকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জমসেদ আলী নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, জুয়েল রানা পেশায় একজন ট্রাক চালক। করোনা মহামারীর সংকট কালে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারিক দৈনন্দিন চাহিদা পুরণ করতে না পারায় প্রায়ই সংসারে অশান্তি কলহ লেগে থাকতো। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে পুনরায় এ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হলে জুয়েল রানা নিজঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর ঘরের তীরের সাথে গলার ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD