মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

নিকুঞ্জে মদ ও শিশা বারের সন্ধান, চলছে অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
নিকুঞ্জে মদ ও শিশা বারের সন্ধান, চলছে অভিযান

রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে মিনি মদের বার ও শিশা বারের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, শিসা ও হুক্কা উদ্ধার করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ।

তিনি বলেন, নিকুঞ্জ-১ এর ৯ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় মিনি মদের বার ও শিশা বারে অভিযান চলমান রয়েছে। অভিযানে বিপুল পরিমাণে বিদেশি মদ শিসা ও হুক্কা উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমাদের অভিযান চলমান রয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD