মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক ‘জাতীয় নারী শক্তি’র নেতৃত্বে মনিরা, মিতু ও নুসরাত সাংস্কৃতিক কূটনীতি জোরদারে সরকারের পদক্ষেপ ফ্যামিলি কার্ডের উদ্বোধন:প্রথম ধাপে পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, চিকিৎসাধীন দুজনের মৃত্যু ইরানের নারী ফুটবল দলকে আশ্রয় দিতে চাইলেন ট্রাম্প আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্মকর্তা আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে অভিযান শুরু শাহজালালে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ইয়াবার বড় চালান উদ্ধার

নিম্নমানের মাস্ক নিয়ে তদন্ত কমিটি গঠন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

রাজধানীর সরকারি মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালে এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. সাইদুর রহমানকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল-১ শাখার উপ-পরিচালক মো. আমিনুর রহমান ও স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব (ক্রয় ও সংগ্রহ) হাছান মাহমুদ।

গতকাল রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সম্প্রতি মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালে এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সরবরাহকারী প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দিতে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) নির্দেশ দিলে প্রতিষ্ঠানটি একটি ব্যাখ্যা দেয়। আলোচ্য অভিযোগ এবং ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে বিষয়টি যথাযথ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটির কার্যপরিধির বিষয়ে এতে বলা হয়, কমিটি অভিযোগের আলোকে মাস্কের চাহিদা ও স্পেসিফিকেশন, সংগৃহীত মাস্কের পরিমাণ, সরবরাহকৃত নিম্নমানের মাস্কের পরিমাণ, সিএমএসডিতে নিম্নমানের মজুত মাস্ক (যদি থাকে) ইত্যাদি বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটনপূর্বক সুস্পষ্ট মতামত দেবে। কোনো অনিয়ম হয়ে থাকলে দায়-দায়িত্বও নির্ধারণ করবে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা বলা হয় কমিটিকে।

লাইটনিউজ/এসআই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD