শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

পঙ্গপাল দ্বারা আক্রান্ত দেশকে ঋণ দেবে বিশ্বব্যাংক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

 

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পঙ্গপালের আক্রমণের ঘটনা ঘটেছে। পঙ্গপাল দ্বারা আক্রান্ত দেশকে ঋণ দেবে বিশ্বব্যাংক। প্রাথমিকভাবে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ৫০ কোটি ডলার ঋণ ঘোষণা করা হয়েছে। এই ঋণ খাদ্য সুরক্ষা সংরক্ষণ ও জীবিকা নির্বাহের জন্য ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সংস্থাটির প্রধান কার্যালয় ওয়াশিংটন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঙ্গপাল আক্রান্ত দেশগুলির জন্য জরুরি অর্থায়ন করে ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধারে সহায়তা করবে বিশ্বব্যাংক। পঙ্গপালের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করা হবে।

বিশ্বব্যাংকের কার্যনির্বাহী পরিচালক বোর্ড থেকে জরুরিভাবে অনুমোদিত হয়েছে। মূলত দরিদ্র ও দুর্বল কৃষক, পোষা প্রাণী এবং গ্রামীণ পরিবারগুলিকে পঙ্গপালের উপদ্রব থেকে রক্ষা করতেই এমন উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নগদ অর্থায়নসহ সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলিতে কৃষিক্ষেত্র এবং প্রাণিসম্পদ উত্পাদন ব্যবস্থা এবং গ্রামীণ জীবিকা নির্বাহের মধ্যমেয়াদী পুনরুদ্ধারে বিনিয়োগ করা হবে।

কর্মসূচির প্রাথমিক পর্যায়ে জিবুতি, ইথিওপিয়া, কেনিয়া এবং উগান্ডায় ১৬ কোটি ডলার অর্থায়নের প্যাকেজ রয়েছে।

বিশ্বব্যাংক গ্রুপের সভাপতি ডেভিড মালপাস বলেছেন, অনেকে দেশের একই সঙ্গে পঙ্গপাল ও কেভিড-১৯ এর সঙ্গে লড়াই কষ্টের। এসব দেশে দ্বৈত সংকট দেখা দিয়েছে।

খাদ্য সরবরাহও অর্থনীতির মহামারি দেখা দিয়েছে। বিশ্বের কিছু দরিদ্র এবং সবচেয়ে দুর্বল মানুষকে আরও বেশি ঝুঁকিতে ফেলেছে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD