সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

৫ হাজার পরিবারকে ঈদ উপহারসামগ্রী বিতরণ করলো ইউএস-বাংলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : আজ দিনব্যাপী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া, দিগুলিয়া, কালাদী, খালপাড়, কেন্দুয়া, বিরাব, তারৈলসহ বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে ইউএস-বাংলা গ্রুপের পক্ষ থেকে পাঁচ সহস্রাধিক গরীব ও দুস্থ জনগোষ্টির মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ অঞ্চলের অস্বচ্ছল ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়ায় এই উপহার সামগ্রী দেওয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল. ডাল, সেমাই, চিনি ও অন্যান্য খাদ্য সামগ্রী।

এ সব উপহারসামগ্রী বিতরণ করেন ইউএস-বাংলা গ্রুপের পক্ষে ইউএস-বাংলা এসেটস্ এর জেনারেল ম্যানেজার জনাব তানজির রহমান তানভীর। এছাড়া পৌরসভার বিভিন্ন অঞ্চলে দিনব্যাপী উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র জনাব রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপহার সামগ্রী বিতরণকালে সার্বিকভাবে সহযোগিতা করেন রূপগঞ্জে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউএস-বাংলা মেডিকেল কলেজর শিক্ষার্থীবৃন্দ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD