শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

পাঁচ হাজার দিনমজুরের দায়িত্ব নিলেন অভিনেতা বিবেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

 

করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন দিনমজুররা। কাজ না থাকার ফলে একবেলার জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। এই অবস্থা থেকে তাদের উদ্ধারে এগিয়েছেন সমাজের বিভিন্ন স্তর ও বিভিন্ন পেশার মানুষ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারকারাও। এবার এই তালিকায় যুক্ত হলেন বিবেক ওবেরয়।

বলিউডের এই অভিনেতা পাঁচ হাজার দিনমজুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আর্থিক অনুদানের জন্য ফিনটেক স্টার্ট-আপ ফিনান্সপিয়ারের প্রতিষ্ঠাতা রোহিত গজভিয়ের সঙ্গে হাত মিলিয়েছেন বিবেক।

বিষয়টি নিশ্চিত করে বিবেক জানান, “আমরা দেখছি যে অভিবাসী শ্রমিকরা বহুদিন ধরে এখানে আটকে রয়েছেন। তাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন না। মজুরির জন্য প্রতিনিয়ত লড়াই করছেন তারা। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না। বাচ্চাদের খাওয়ানোর জন্যও পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছেন। তাই আমরা ৫ হাজারেরও বেশি পরিবারকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছি।”

দিনমজুরদের অ্যাকাউন্টে যেনো সরাসরি টাকা পৌঁছে যায় বর্তমানে সেই ব্যবস্থা করছেন বিবেক। তার মতো সাধারণ মানুষও যাতে দিনমজুরদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সেজন্য সোশ্যাল মিডিয়াতে প্রচারণাও চালাচ্ছেন বলিউডের এই অভিনেতা।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD