সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

পীরগাছায় পুকুরে মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলে নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

রংপুরের পীরগাছায় রাতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার পূর্বপরান গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– উপজেলার পূর্বপরান গ্রামের আজিজার রহমান (৬০) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, সোমবার রাত ১২টার দিকে ছেলে সুমনকে নিয়ে আজিজার রহমান নিজের পুকুরে মাছ ধরতে যান। পুকুরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

সারারাত তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকেন।

পরে মঙ্গলবার সকালে পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। নিহত বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD