সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি তামিমের এক ফোনেই চলে এসেছেন আইপিএল সঞ্চালক চারু শর্মা জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬২ ঘূর্ণিঝড় অর্ণব: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি বকেয়া-বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ হুমকি দিয়ে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

প্রথমবারের মতো মা হচ্ছেন প্রীতি জিনতা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

 

খুব শিগগিরিই নাকি অনুরাগীদের সুখবর দিতে চলেছেন বলিউডের ‘বাবলি গার্ল’ প্রীতি জিনতা। বলিউডে গুঞ্জন চলছে, মা হওয়ার প্রস্তুতি নাকি নিচ্ছেন প্রীতি এবং স্বামী জেন গুডএনাফ।

অভিনয় দুনিয়াকে সাময়িক বিদায় জানিয়ে বলিউড থেকে দূরে লস অ্যাঞ্জেলসে এখন ঘোর সংসারী ‘লিরিল গার্ল’। তবে সুযোগ পেলে বলিউডে ফিরবেন না, এমনটাও নয়। খবর আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, বলিউডে সেকেন্ড ইনিংস শুরু করলেও সম্ভবত পরিচালক বা প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে ‘ভির জারা’র জারাকে।

মুম্বাই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছেন, অভিনয়, সংসার জীবন মিলে তৃপ্ত তিনি। তবে জীবন সম্পূর্ণ হবে মা হওয়ার পরেই। এই নিয়ে তিনি এবং জেন ইতোমধ্যেই আলোচনা করেছেন বলেও জানান প্রীতি।

এই খবর প্রকাশ্যে আসার পরেই বলিউড এবং অনুরাগীরা দারুণ খুশি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু প্রীতির। মণি রত্নমের ছবি ‘দিল সে’ তার প্রথম হিন্দি ছবি। তালিকায় রয়েছে, ‘সোলজার’, ‘ক্যায়া কহেনা’, ‘কাল হো না হো’, ‘কোয়ি মিল গ্যায়া’, ‘ভির জারা’র মতো ব্লকবাস্টার ছবি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD