সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

ফরিদপুরে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

ফরিদপুরে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে । ৭০ বছর বয়সী ওই মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙ্গা পৌর এলাকায়। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে মারা যান তিনি।

২৩ মে ওই মুক্তিযোদ্ধার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার পর আমরা খুব একটা সময় পাইনি। যতটুকু সময় পেয়েছি সেটা কাজে লাগিয়েছি। কিন্তু শেষ রক্ষা করতে পারিনি।’

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করতে ইতিমধ্যে ভাঙ্গায় পৌঁছেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD