মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

ফাঁকা বাড়িতে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

মানিকগঞ্জের হরিরামপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জুলাই) রাতে হরিরামপুর উপজেলার বাল্লা লোহা চালা (দাদরুখি) এলাকা থেকে অভিযুক্ত বায়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (৯ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত বায়াত হোসেন (৫০) উপজেলার বাল্লা ইউনিয়নের লোহা চালা (দাদরুখি) গ্রামের বাহের আলীর ছেলে।

হরিরামপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, গত ৭ জুলাই ভোর ৫টার দিকে প্রতিবন্ধী কিশোরীকে দাদরুখির বাড়িতে ঘুমন্ত অবস্থায় রেখে পাশের হাঁপানিয়া এলাকা বর্গা চাষির ক্ষেতে মরিচ তুলতে যায় কিশোরীর মা ও বাবা। এ সময় প্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে বায়াত হোসেন। পরে এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা শুক্রবার (৯ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ওই মামলায় অভিযুক্ত আসামি বায়াত হোসেনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD