রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শুধু জঙ্গল সলিমপুর নয়, সারাদেশেই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা

বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ১৩৭ জনকে জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি : অকারণে বাইরে ঘোরাফেরা করা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা, জনসমাগম সৃষ্টি ও আড্ডা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ১৩৭ জনকে ৮৬ হাজার ৭শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) সকালে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে রোববার (১২ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, কামারখন্দ, শাহজাদপুর, রায়গঞ্জ, বেলকুচি, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেটগণের নেতৃত্বে ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসব অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগে ১৩৪টি মামলায় ১৩৭ জনকে মোট ৮৬ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে গত ১৯ দিনে ১৩৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৫৪ মামলায় ৮২৪ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১৮ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD