শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ রবিবার থেকে ইউরোপে বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা, পেছাচ্ছে সময় চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক!

বাগেরহাটে আরও ৪২ জন শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৫ জনে। এরমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ২৯২ জন সুস্থ হয়েছেন।

বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত একদিনে নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করোনা আক্রান্তদের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এসব করোনা আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩, রামপালে ১১, মোল্লাহাট ৯, চিতলমারী ৫, কচুয়ায় ২, ফকিরহাটে ১ ও মোংলা উপজেলায় ১ জন রয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD