সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

বিদেশ সফরে পরিবারকে সঙ্গে রাখতে পারবে না ক্রিকেটাররা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

 

২০১৯ সালের বিশ্বকাপে পরিবারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। লম্বা সময়ের সে সফরে ম্যাচের পর দীর্ঘ বিরতি থাকায় অনেক ক্রিকেটারই ঐচ্ছিক অনুশীলন না করে অবসর সময় কাটিয়েছিল।

এটা নিয়ে সে সময় বেশ সমালোচনাও হয়েছিল। সেই কথা চিন্তা করেই ভবিষ্যতে কোনও ক্রিকেটার তার পরিবারকে সঙ্গে নিয়ে কোনও সিরিজ খেলতে যেতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (১৪ জুন) এ বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিসিবির ক্রিকেট পরিচালানা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেছেন, সংক্ষিপ্ত সিরিজ হলে পরিবারকে সঙ্গে রাখতে পারবে না ক্রিকেটাররা। তবে কোনও সিরিজ খেলতে যদি লম্বা সময়ের জন্য দেশের বাইরে থাকতে হয় সেক্ষেত্রে কিছু দিনের জন্য পরিবারকে সঙ্গে রাখার অনুমতি পেতে পারে ক্রিকেটাররা।

আকরাম খান বলেন, কোনও সিরিজ চলাকালীন ক্রিকেটারদের পরিবার সঙ্গে নেওয়ার অনুমতি এখন থেকে আর দেওয়া হবে না। এটা শুধু করোনা পরিস্থিতির জন্য না, পরিস্থিতি স্বাভাবিক হলেও বিদেশ সফরে ক্রিকেটাররা পরিবার সঙ্গে নিতে পারবে না। গত বিশ্বকাপে এটা নিয়ে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের। এটা নিয়ে আমরা এখন চিন্তা করছি এবং বোর্ডেও বিষয়টি নিয়ে আলাপ করা হবে। তবে লম্বা সিরিজ হলে হয়তো কিছু ছাড় দেওয়া যেতে পারে। সে জন্য পরিবার নেওয়ার অনুমতি দেওয়ার কথা চিন্তা করা হতে পারে। দেড় মাসের সফর হলে কিছুদিন পরিবার কাছে রাখতে পারবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD