সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

বিদ্যা বালান স্বাস্থ্যকর্মীদের ১ হাজার পিপিই দিলেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

 

শাহরুখ খান, অক্ষয় কুমার ও বলিউডের অন্যান্য তারকাদের পর এবার স্বাস্থ্যকর্মীদের ১ হাজার পিপিই দিলেন বিদ্যা বালান।

শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যা বালান।
শেয়ার করা ভিডিওটিতে বিদ্যা বলেন, “করোনাভাইরাস থেকে আমাদের বাঁচানোর জন্য নিজেদের জীবন বাজি রেখে সৈনিকদের মতো কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আর এই সৈনিকদের ‍সুরক্ষার জন্য প্রয়োজন পিপিই। আমি ব্যক্তিগতভাবে ১ হাজার পিপিই অনুদান করছি। সেই সঙ্গে আরও এক হাজার পিপিই’র কেনার জন্য আপনাদের থেকে অনুদান সংগ্রহ করছি। আপনারা যারা এই অনুদানে সামিল হবেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পাঠানো হবে। যা সবসময় আপনাদের সঙ্গে থাকবে।”

নিজের শেয়ার করা ভিডিওর নিচে একটি লিঙ্ক শেয়ার করেছেন বিদ্যা বালান। যেখানে গিয়ে যে কেউ চাইলে পিপিই কেনার জন্য অনুদান দিতে পারবে।

লাইট নিউজ

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD