সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

বিশ্বে করোনায় আক্রান্ত ৩৫ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের দিক দিয়ে প্রতিদিন একেকটি দেশ নতুন নতুন রেকর্ড গড়ছে। সারা বিশ্বে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় আড়াই লাখ মানুষের। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৩৩ হাজার ৩৮২ জন।

রোববার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের দেয়া তথ্যে এসব জানা গেছে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৬৫ হাজার ৬৫৩ জন। আর এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৭ হাজার ৫৯৫ জন। এর পরেই আক্রান্তের দিক দিয়ে স্পেন দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৫ হাজারের বেশি মানুষ।

এরপরই আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানের রয়েছে ইতালি। তবে মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩২৮ জন। আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৭১০ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD