সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

বেঁচে থাকলে অস্কার জিততেন সুশান্ত!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

সুশান্ত সিং রাজপুত বেঁচে থাকলে অভিনেতা হিসেবে ভারতের জন্য আস্কার জিতে আনতে পারতেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সেলিনা জেটলি। একজন প্রতিভাবান অভিনেতাকে হারানোর বেদনা ঝরে পড়েছে তার কথায়। সুশান্তের অভিনয়ের প্রতি আস্থা রেখেই তার অস্কার জেতার যোগ্যতার কথা তুলে ধরেন তিনি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘সত্যি খুব দুঃখজনক যে এত বড় একজন গুণী মানুষকে হারাতে হলো। কেউ সন্তান হারালেন, কেউ নিজের ভালবাসার মানুষকে হারালেন, কেউ আবার নিজের ভাইকে হারালেন। আর সবচেয়ে বড় কথা, ফিল্ম ইন্ডাস্ট্রি একজন বড় গুনী মানুষকে হারালো।

এমন একজন গুণী মানুষ চলে গেলেন, যিনি হয়তো ভবিষ্যতে অভিনেতা হিসেবে ভারতে প্রথম অস্কার জিততে পারতেন। বলা তো যায় না! আমরা কেউই জানিনা ভবিষ্যতে সুশান্তের মতো গুণী অভিনেতা আরো কী কী ভালো কাজ করতে পারতেন।’

অস্ট্রিয়ার উদ্যোগপতি পিটার সাগিকে বিয়ে করেছেন সেলিনা। তাদের যমজ সন্তানের নাম উইনস্টন ও বিরাজ। এছাড়াও ২ বছর বয়সী সন্তান আর্থারের বাবা মা তারা।

জানা গেছে, এক সময় অবসাদে ভুগেছেন সেলিনা জেটলিও। কিন্তু পরিবার সঙ্গে থাকায় সেই পরিস্থিতি অতিক্রম করতে পেরেছেন সেলিনা। তিনি বলেন, ‘আমার স্বামী আমার অনেক খেয়াল রেখেছিল। আমি চিকিৎসকের সাহায্য নিয়েছিলাম। আমি অবসাদ থেকে পুরোপুরি এখনও বেরোতে পারিনি কিন্তু এখন আগের থেকে অনেক ভালো আছি।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD