মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার রাষ্ট্রীয় বিমান চেয়ে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান: জয় বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ সাঈদ খোকনকে আরও সাত দিনের রিমান্ডে চায় ডিবি অস্ট্রেলিয়ায় ১ লাখ ১০ হাজার কর্মী ঘাটতি, বাংলাদেশিদের বড় সুযোগ মক্কা চুক্তিতে যোগদানের কথা ভাবছে ইন্দোনেশিয়া স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

ব্যবসা নিয়ে বেকায়দায় রিয়াজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

 

অভিনয়ে অনিয়মিত হয়ে কয়েক বছর ধরে নিজের ব্যবসায় প্রতিষ্ঠানের পেছনে বেশি সময় দিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। ব্যবসায়ই এখন অভিনেতার আয়ের প্রধান উৎস। রাজধানীর গুলশানে রিয়াজের একটি বিজ্ঞাপনী সংস্থা রয়েছে। সেখানে ৩২ জন কর্মী কাজ করেন।

কিন্তু করোনার কারণে সেই বিজ্ঞাপনী সংস্থাটি নিয়ে বেশ বেকায়দায় পড়ে গেছেন ‘মনের মাঝে তুমি’ তারকা রিয়াজ। তিন মাসেরও বেশি সময় ধরে আয় বন্ধ থাকায় অফিসের ভাড়া, অন্যান্য খরচ এবং ৩২ জন কর্মীর বেতন দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে। তবুও কর্মীদের নিয়মিত বেতন চালিয়ে যাচ্ছেন তিনি।

রিয়াজ বলেন, ‘করোনা দুর্যোগের আগে ভালোভাবেই চলছিল আমার প্রতিষ্ঠান। বড় বড় কোম্পানির কাজ করতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোথাও কাজ নেই। তবে কাজ না থাকলেও মানবিক বিবেচনায় সঞ্চয় থেকে কর্মীদের বেতন দিয়ে যাচ্ছি। এছাড়া সবাইকে বাসায় থেকে অফিস করার ব্যবস্থা করে দিয়েছি। সবমিলিয়ে খুব সংকটাপন্ন একটি পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হচ্ছে।’

কাজের ক্ষেত্রে লকডাউন শুরুর আগে ‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপনের দ্বিতীয় প্রজেক্ট ‘অপারেশন সুন্দরবন’-এ অভিনয় করেছেন রিয়াজ। সেখানে তাকে দেখা যাবে একজন র‌্যাব অফিসারের ভূমিকায়। বর্তমানে চলছে ছবিটির কারিগরি অংশের কাজ। করোনা সমস্যা কেটে গেলে ছবিটি মুক্তি পাবে বলে তিনি জানান।

অন্যদিকে আড়াই মাসেরও বেশি সময় ধরে সবধরনের শুটিং বন্ধ থাকার পর চলতি মাসের শুরুতে একটি নাটকে অভিনয়ের প্রস্তাব পান রিয়াজ। তবে নায়ক জানান, এই পরিস্থিতিতে কোনো ধরনের শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা তার নেই। যতদিন এ অবস্থা থাকবে ততদিন শুটিং থেকে বিরত থাকবেন বলেও তিনি জানান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD