বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ভাঙ্গছে ফ্লোর, এফডিসিতে ১৫ তলা বাণিজ্যিক ভবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আধুনিকায়ন করার জন্য ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ১৫ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।

৫ জুলাই থেকে ফ্লোর দুটি ভাঙ্গার কাজ চলছে আর এই স্থানে শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্সের সুবিধার বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে শুরু হতে পারে বলে জানিয়েছেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া।

তিনি বলেন, এফডিসিকে আধুনিকভাবে গড়ে তুলতে ২০১৮ সালের ৩ অক্টোবর ৩২২ কোটি ৭০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সেখানে উল্লেখ আছে ৭৩ হাজার ৪৬৯ বর্গমিটারের ফ্লোরের। সেই কাজের অংশ হিসাবে এফডিসিতে বহুতল কমপ্লেক্স নির্মাণ করতেই এসব পুরনো স্থাপনা ভাঙার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান সরকার এফডিসির আধুনিকায়ন করার জন্য ৯৪ কাঠা জমির ওপর নতুন এ ভবন নির্মাণের করছে।

এদিকে এই প্রকল্পের সহকারি পরিচালক কে এম আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, আপতত দুটি ফ্লোর ভাঙার কাজ চলছে। নতুন ভবনে হোটেল অ্যাকোমুডেশান, কর্পোরেট অফিস, চ্যানেলগুলোর চাহিদা অনুযায়ি ২টি ফ্লোর রাখার প্ল্যান আছে। থাকবে ফুডকোট, বিআরটিএ অফিস, টপফ্লোরে থাকবে আধুনিক মাল্টিপ্লেক্স। এর ফলে বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন হবে। বহুতল ভবন হলে এফডিসির আয় বাড়বে এবং শুটিং ফ্লোরের অভাবও দূর হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD