সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি তামিমের এক ফোনেই চলে এসেছেন আইপিএল সঞ্চালক চারু শর্মা জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬২ ঘূর্ণিঝড় অর্ণব: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি বকেয়া-বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ হুমকি দিয়ে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

ভুটানে জরুরি ওষুধ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

ভুটানে প্রবীণ নাগরিকদের কোভিড-১৯ আক্রমণ থেকে বাঁচতে জন্য জরুরি ওষুধের দুটি চালান পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ভুটানের রাজার অনুরোধে এই ওষুধ পাঠিয়েছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

ভুটানের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বাধীনতার পরে ভুটানই বাংলাদেশকে সর্বপ্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। আর এই ওষুধ সে সম্পর্কের স্বারক।

ওষুধের মধ্যে বেক্সিমকো ফার্মা উৎপাদিত মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ডের ১০ লাখ ইউনিট এবং স্কয়ার ফার্মা দ্বারা উৎপাদিত ভিটামিন সি সিভিটের ৫ লাখ ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রথম চালানটি বৃহস্পতিবার সড়ক পথে ঢাকা ছেড়ে গেছে এবং বিকেলে রংপুরের লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত বন্দর পৌঁছে যাবে থিম্পু যাওয়ার উদ্দেশ্যে।

আর দ্বিতীয় চালানটি ২০ এপ্রিলের মধ্যে সীমান্ত বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ হ্যান্ড স্যানিটাইজারসহ ভুটানে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রেরণ করেছিল।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD